Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিমানযাত্রায় পাওয়ার ব্যাংক চার্জিং নিষিদ্ধ করেছে সৌদি আরব

বিমানযাত্রায় পাওয়ার ব্যাংক চার্জিং নিষিদ্ধ করেছে সৌদি আরব

ছবি: সংগৃহীত


সৌদি আরবের জেনারেল অথোরিটি অফ সিভিল এভিয়েশন (জিএসিএ) দেশটির বিমানবন্দরগুলোতে পরিচালিত সব এয়ারলাইন্সের জন্য পোর্টেবল চার্জার বা পাওয়ার ব্যাংক বহন ও ব্যবহারে নতুন নিরাপত্তা বিধিমালা জারি করেছে।


আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) নির্ধারিত নিরাপত্তা মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে এ বিধিমালা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে  সৌদি কর্তৃপক্ষ।


নতুন নির্দেশনা অনুযায়ী, বিমানে অবস্থানকালে যাত্রী ও কেবিন ক্রুদের জন্য পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে চেক-ইন লাগেজ বা কার্গো ব্যাগেজে পাওয়ার ব্যাংক বহন করাও বেআইনি ঘোষণা করা হয়েছে।


তবে যাত্রীরা কেবল কেবিন ব্যাগেজ বা হাতব্যাগে পাওয়ার ব্যাংক বহন করতে পারবেন। এ ক্ষেত্রে একজন যাত্রী সর্বোচ্চ দুটি পোর্টেবল চার্জার সঙ্গে নিতে পারবেন বলে বিধিমালায় উল্লেখ করা হয়েছে।


এ ছাড়া অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানে উড্ডয়নের সময় পাওয়ার ব্যাংক ব্যবহার করে অন্য কোনো ডিভাইস চার্জ না দেওয়ারও পরামর্শ দিয়েছে জিএসিএ। যদিও এটি বাধ্যতামূলক নয়, তবুও নিরাপত্তার স্বার্থে এ সুপারিশ করা হয়েছে।


সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে বিমানে পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগার ঘটনা ঘটায় একাধিক দেশ একই ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।


সূত্র: সৌদি গেজেট।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News