‘জাল নথি =১০ বছরের নিষেধাজ্ঞা’:ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, May 24, 2026
যুক্তরাজ্যের ভিসা আবেদনে জাল বা মিথ্যা নথি জমা দিলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ১০ বছর পর্যন্ত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে কঠোর সতর্কতা জারি করেছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।
আজ রোববার হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ভিসা আবেদনে জাল নথি জমা দেবেন? ফল হতে পারে ১০ বছরের নিষেধাজ্ঞা।”
ভিসাপ্রার্থীদের সঠিক ও সত্যিকারের তথ্য এবং নথিপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে হাইকমিশন।
হাইকমিশন ভিসা সংক্রান্ত সঠিক তথ্য, নির্দেশনা ও জিজ্ঞাসার জন্য যুক্তরাজ্য সরকারের অফিশিয়াল ওয়েবসাইট gov.uk/browse/visas-immigration ভিজিটের পরামর্শ দিয়েছে।
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.