জেট ফুয়েলের দাম কমলো
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, May 24, 2026
উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম লিটার প্রতি ৩৯.৫৭ টাকা কমিয়ে ১৬৫.৮৮ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারে ১.০৮২৩ ডলার দাম নির্ধারণ করা হয়েছে। এতে কমানো হয়েছে ০.২৫৬ ডলার দাম কমেছে।
নতুন দাম শনিবার রাত ১২টার পর থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ কথা জানানো হয়েছে।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দামের উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ায় বাংলাদেশের এনার্জি রেগুলেটরি আইন অনুসারে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামের সমন্বয় করা হয়েছে।
এর আগে, গত ৭ মে প্রতি লিটারে জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ২০৫ টাকা ৪৫ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করেছিল বিইআরসি।