প্যাক এশিয়া বাংলাদেশ ও এয়ার এশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, May 24, 2026
আন্তর্জাতিক শিক্ষা পরামর্শদাতা প্রতিষ্ঠান প্যাক এশিয়া বাংলাদেশ এবং মালয়েশিয়ার বিমান সংস্থা এয়ার এশিয়া একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
রবিবার প্যাক এশিয়া থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অংশীদারিত্বের মাধ্যমে বিদেশগামী শিক্ষার্থীরা এয়ার এশিয়ার ফ্লাইটে বিশেষ লাগেজ সুবিধা, লাউঞ্জ সুবিধা ও অন্যান্য ভ্রমণ সহায়তা সেবা উপভোগ করবেন।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মোরশেদুল আলম চাকলাদার, ম্যানেজিং ডিরেক্টর, টোটাল এয়ার সার্ভিসেস এবং বীরেন্দ্র কিশোর শিকদার, বনানী ব্রাঞ্চ প্রধান, প্যাক এশিয়া বাংলাদেশ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্ব বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক ভ্রমণকে আরও সহজ, সাশ্রয়ী ও সুবিধাজনক করে তুলবে।
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.