Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ঢাকা–লাহোর রুটে ফ্লাইট বাড়ানোর আগ্রহ পাকিস্তানের রাষ্ট্রদূতের

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, March 24, 2026
ঢাকা–লাহোর রুটে ফ্লাইট বাড়ানোর আগ্রহ  পাকিস্তানের রাষ্ট্রদূতের

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ করা হয়েছে। আজ বিকাল সাড়ে ৩টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত-এর সঙ্গে।


সাক্ষাতে উভয় পক্ষ দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেন। বিশেষ করে বেসামরিক বিমান খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে পাকিস্তান।


আলোচনায় রাষ্ট্রদূত ঢাকা–লাহোর রুটে ফ্লাইট চালুর বিষয়টি উল্লেখ করে ভবিষ্যতে এ রুটে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এতে দুই দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।


এছাড়া, পর্যটন খাতের উন্নয়নে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকটি দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News