Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

এয়ারলাইন্সগুলোর জন্য সুখবর : সারচার্জ কমে ৭২ থেকে ১৪ শতাংশে

এয়ারলাইন্সগুলোর জন্য সুখবর : সারচার্জ কমে ৭২ থেকে ১৪ শতাংশে

ছবি: এভিয়েশন এক্সপ্রেস

দীর্ঘদিন ধরে উচ্চ সারচার্জের চাপে থাকা দেশের এয়ারলাইন্সগুলোর জন্য অবশেষে স্বস্তির খবর এসেছে। সরকার দেশের আটটি বিমানবন্দরে বিভিন্ন খাতে আদায়কৃত বার্ষিক সারচার্জ ৭২ শতাংশ থেকে কমিয়ে ১৪.২৫ শতাংশ করা হয়েছে। 


বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা এক গ্যাজেটে তথ্য জানানো হয়েছে। 

এর আগে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে সারচার্জের হার অস্বাভাবিকভাবে বেশি ছিল। ভারতের ক্ষেত্রে এই হার ১২ থেকে ১৮ শতাংশ, সিঙ্গাপুরে ৮ শতাংশ, ওমানে ১০ শতাংশ এবং পাকিস্তানে মাত্র ২। 


বাংলাদেশ গেজেটে প্রকাশিত নতুন বিধান অনুযায়ী, এয়ারলাইন্সয গুলোকে বিল বকেয়ার ৩০ দিনের মধ্যে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। তবে ৩১ থেকে ৬০ দিনের মধ্যে বিল পরিশোধ না হলে বিলের ওপর ১ শতাংশ, ৬১ থেকে ১২০ দিনের মধ্যে ১.২৫ শতাংশ এবং ১২০ দিন পার হলে পরবর্তী প্রতিটি ১২০ দিন বা তার অংশের জন্য ৬ শতাংশ সারচার্জ আরোপ করা হবে। এর ফলে আগে যেখানে মাসে ৬ শতাংশ হিসেবে কার্যত বার্ষিক ৭২ শতাংশ সারচার্জ আদায় হতো, সেখানে নতুন নিয়মে বার্ষিক সর্বোচ্চ সারচার্জ নেমে এসেছে প্রায় ১৪.২৫ শতাংশে, যা এয়ারলাইন্সগুলোর দীর্ঘদিনের আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে কমাবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News