Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কলম্বিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৬

কলম্বিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৬

ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৬৬ জনে দাঁড়িয়েছে। সোমবার স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।


দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


সামরিক সূত্রের বরাতে জানা যায়, লকহিড মার্টিন হারকিউলিস সি-১৩০ বিমানটিতে ১২৫ জন আরোহী ছিলেন। এর মধ্যে ১১৪ জন সেনাসদস্য এবং ১১ জন ক্রু ছিলেন। বিমানটি দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী এলাকা পুয়ের্তো লেগুইজামো থেকে উড্ডয়নের সময় দুর্ঘটনার শিকার হয়।


কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (X) এক বার্তায় জানান, দুর্ঘটনাটি দেশটির অ্যামাজন অঞ্চলের পুয়ের্তো লেগুইজামো প্রদেশে ঘটেছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত করা যায়নি।


স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উঠছে এবং সেনাবাহিনীর সদস্যরা দ্রুত সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন।


এর আগে গত ফেব্রুয়ারির শেষ দিকে বলিভিয়ান বিমান বাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ বিমানও দুর্ঘটনায় পড়েছিল। 


সূত্র: এএফপি/বিবিসি/গার্ডিয়ান/এএ

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News