Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কুয়েতের আকাশসীমা পুনরায় উন্মুক্ত

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, June 11, 2026
কুয়েতের আকাশসীমা পুনরায় উন্মুক্ত

ছবি: সংগৃহীত


আঞ্চলিক উত্তেজনার মধ্যে সাময়িকভাবে বন্ধ রাখার পর কুয়েতের আকাশসীমায় বিমান চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।


কর্তৃপক্ষ জানায়, যে পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল তা প্রশমিত হওয়ার পর স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল শুরু হয়েছে।


ডিজিসিএ জানায়, দেশের আকাশসীমায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কুয়েতের অভ্যন্তরীণ ও বাইরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণ করা হচ্ছে।


এর আগে আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কুয়েত তার আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয় এবং বিমানগুলোকে বিকল্প পথে পরিচালনা করে। ওই সময় কুয়েত এয়ারওয়েজও সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখে।


ডিজিসিএ যাত্রী ও ভ্রমণকারীদের সর্বশেষ তথ্যের জন্য শুধু সরকারি চ্যানেলের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে।


Source: Gulf News/AP 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News