Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

আজ ২৭ ফ্লাইট বাতিল করলো বিমান

আজ ২৭ ফ্লাইট বাতিল করলো বিমান

ফাইল ছবি

ইরান-ইসরায়েল সংঘাতজনিত নিরাপত্তা ঝুঁকির কারণে আজ সকালেই ২৭টি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিমান)। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শতাধিক যাত্রী বিপাকে পড়েছেন।


আঞ্চলিক আকাশসীমা ও নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল থাকায় নির্ধারিত ফ্লাইট পরিচালনা সম্ভব হচ্ছে না। কিছু রুটে সীমিত আকারে ফ্লাইট চালু হলেও মধ্যপ্রাচ্যগামী যাত্রা নিয়ে অনিশ্চয়তা এখনও রয়ে গেছে।


উল্লেখ্য, ইরান-ইসরায়েল উত্তেজনা বৃদ্ধির পর শনিবার ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে বিমান। এতে বিমানবন্দরে পৌঁছেও বহু যাত্রী ফ্লাইট বাতিলের কারণে উদ্ভূত অস্বস্তিদায়ক পরিস্থিতির শিকার হন।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রায় ৮০০ জন আটকে পড়া যাত্রীর জন্য রাত্রীযাপনের ব্যবস্থা করে। সরকারের এই উদ্যোগ যাত্রীদের কিছুটা স্বস্তি দেয়।


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট পরিস্থিতি সমন্ধে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে।


জানা গেছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমা পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা অনিশ্চিত থাকবে। আঞ্চলিক এই সংঘাতের কারণে একাধিক রুটে বিমান চলাচল ব্যাহত হয়েছে।


বিমান বর্তমানে দুবাই, আবুধাবি, মাস্কাট, দোহা, রিয়াদ, জেদ্দা ও দাম্মামসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে থাকে। এসব রুটে বিপুল সংখ্যক প্রবাসী কর্মী ও ব্যবসায়িক যাত্রী ভ্রমণ করেন।


হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন। অনেকেই জরুরি কর্মসংস্থান, পারিবারিক প্রয়োজন বা ব্যবসায়িক কারণে ভ্রমণের পরিকল্পনা করেছিলেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News