Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

এয়ারপোর্টে আটকে পড়া যাত্রীদের খোঁজ নেন প্রধানমন্ত্রী

এয়ারপোর্টে আটকে পড়া যাত্রীদের খোঁজ নেন প্রধানমন্ত্রী

কোলাজ: এভিয়েশন এক্সপ্রেস

প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি ও যুদ্ধসংক্রান্ত পরিস্থিতির কারণে সব মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (ঢাকা বিমানবন্দর) আটকা পড়ায় হাজার হাজার যাত্রীর সুরক্ষা ও সুবিধার খোঁজ নেন।


শনিবার বিকেলে কয়েকটি মধ্যপ্রাচ্য দেশ, বিশেষ করে ইরান, তাদের আকাশসীমা বন্ধ করায় আকাশযাত্রা স্থগিত করা হয়। হঠাৎ ফ্লাইট বাতিলের কারণে প্রবাসী কর্মীসহ ইউরোপ ও আমেরিকাগামী সংযুক্ত ফ্লাইটের যাত্রীরাও অসুবিধায় পড়েন।


গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, রাতের দিকে বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী পরিস্থিতি ও আটকা পড়া বাংলাদেশীদের সমন্ধে তারেক রহমানকে ফোনে তথ্য জানান। চলমান সহায়তা ব্যবস্থা সম্পর্কেও জানানো হয় তারেক রহমানকে।


পূর্বে কোনো তথ্য না দেয়ায় যাত্রীরা ক্ষুব্ধ ছিলেন। দুবাইগামী নির্মাণকর্মী মোহাম্মদ আলি গণমাধ্যমে জানান, তিনি সকাল থেকে টার্মিনালে অপেক্ষা করছেন। কিন্তু ফ্লাইট কখন চলাচল করবে তা জানা যায়নি।


ফোনে আলাপের পর প্রবাসী কল্যাণ মন্ত্রী গণমাধ্যমে নিশ্চিত করেন যে তার মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) যৌথভাবে যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। মন্ত্রণালয় ৫০ জন যাত্রীর জন্য আবাসনের ব্যবস্থা করে দেয়। অন্যদিকে বেবিচক ৮০০ জনের থাকার সুবিধা নিশ্চিত করে।


জানা গেছে, সিলেট থেকে মাস্কাটগামী ফ্লাইট ঢাকা পৌঁছালে ৫৩ জন যাত্রীকে হোটেলে নিয়ে গিয়ে তাদেরকে সেহরি খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। রবিবার সকালে সিলেটে ফেরার জন্য শীতাতাপ নিয়ন্ত্রিত বাসের ব্যবস্থাও করা হয়। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চালু হওয়া অনিশ্চিতই থাকবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News