বাঙালিয়ানার ছোঁয়ায় পহেলা বৈশাখ উদযাপন করবে ঢাকা রিজেন্সি
সিনিয়র প্রতিবেদক
| Published: Tuesday, April 07, 2026
-কোলাজ ছবি
বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আগামী ১৪ এপ্রিল, মঙ্গলবার এক বর্ণাঢ্য দিনব্যাপী বৈশাখী উৎসবের আয়োজন করেছে। সংস্কৃতি, ঐতিহ্য, সুর আর স্বাদের এক অনন্য মিলনমেলায় সেজে উঠবে হোটেলটি — সকাল থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই উৎসবের আনন্দধারা।
শিশু থেকে বড় — সবার জন্য আয়োজন
সকাল ১০টা থেকেই শিশুদের জন্য শুরু হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ফেস পেইন্টিং। পাশাপাশি থাকবে মেহেদী উৎসব, বেলুন শুটার, বায়স্কোপ এবং জোকার চরিত্রের বিশেষ উপস্থিতি। হাতের মেহেদি, চুরির মেলা ও রঙিন ফটো বুথ অতিথিদের জন্য তৈরি করবে অবিস্মরণীয় স্মৃতি।
বড়দের জন্য থাকবে বাউল গান, লালন সঙ্গীত, পুঁথি পাঠের আসর এবং ঐতিহ্যবাহী লোকনৃত্য। প্রাণের এই সুরের আয়োজন চলবে একটানা রাত ৯টা পর্যন্ত।
বাঙালির পাতে বাঙালিয়ানা
দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিবেশন করা হবে বৈশাখী লাঞ্চ বুফে — ৫,৫৫৫ টাকায়। পান্তা-ইলিশ, শুটকি ভুনা, সরিষা বাটা বেগুন, চিংড়ি মালাই কারি সহ দেশীয় ঐতিহ্যবাহী খাবার ও আন্তর্জাতিক পদের এক লোভনীয় সমাহার থাকবে এই বুফেতে। সাথে থাকবে বিভিন্ন মিষ্টান্ন।
সন্ধ্যায় একই মূল্যে অর্থাৎ ৫,৫৫৫ টাকায় উপভোগ করা যাবে বাঙালিয়ানা ব্যুফে ডিনার। বিশেষ আকর্ষণ হিসেবে মাত্র ১১,১১১ টাকায় একসাথে চারজন ডিনার বুফে উপভোগ করতে পারবেন।
এছাড়া সিলেক্টেড কার্ডধারী, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব সদস্য এবং ঢাকা রিজেন্সি গ্রুপের ফ্যান পেজ সদস্যদের জন্য রয়েছে বিশেষ 'বাই ওয়ান গেট ওয়ান ফ্রি' অফার।
ঐতিহ্য ও আনন্দের প্রতিশ্রুতি
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, "আমাদের এই আয়োজন শুধুমাত্র আনন্দ বিনোদনের জন্য নয়, বরং বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে স্মরণ করার একটি প্রয়াস। আমাদের লক্ষ্য হলো পরিবার, বন্ধু ও প্রিয়জনদের নিয়ে একত্রে এই আনন্দ ভাগ করে নেওয়া।"
বিস্তারিত জানতে ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে যোগাযোগ করা যাবে।