ঈদ-উল-আযহায় ঢাকা রিজেন্সির জমকালো উৎসব আয়োজন
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, May 24, 2026
পবিত্র ঈদ-উল-আযহাকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলতে বিশেষ "ঈদ রিট্রিট" ক্যাম্পেইন নিয়ে হাজির হয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। স্টেকেশন, ডাইনিং, সুইমিং, জিম, স্যালন এবং স্পা — সব মিলিয়ে চকমপ্রদ ও উৎসবমুখর প্যাকেজ সাজিয়েছে প্রতিষ্ঠানটি।
স্টেকেশনে বুফে ব্রেকফাস্টসহ রুম প্যাকেজ শুরু হচ্ছে মাত্র ৭,৯৯৯ টাকা থেকে। যারা সম্পূর্ণ উৎসবের আমেজে থাকতে চান, তাদের জন্য স্টে, বুফে ব্রেকফাস্ট, সেট লাঞ্চ ও বুফে ডিনারসহ ফুল বোর্ড প্যাকেজ পাওয়া যাবে ১৩,৯৯৯ টাকায়। সিলেক্টেড ব্যাংক কার্ডে বাই ওয়ান গেট ওয়ান রুম নাইট ফ্রি সুবিধাও উপভোগ করা যাবে।
ভোজনরসিকদের জন্য গ্র্যান্ডিওস রেস্তোরাঁয় ঈদ বুফে ডিনারের আয়োজন করা হয়েছে জনপ্রতি মাত্র ৫,৫৫৫ টাকায়। সিলেক্টেড কার্ডে বাই ওয়ান গেট ওয়ান থেকে শুরু করে বাই ওয়ান গেট ফোর পর্যন্ত বিশেষ ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে উৎসব উদযাপনে "ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি" বুফে ডিনার প্যাকেজে চারজন একসঙ্গে ডাইন করতে পারবেন মাত্র ১১,১১১ টাকায়।
এক বিজ্ঞপ্তিতে হোটেলটি জানিয়েছে, বিনোদন ও সুস্থতার দিক থেকেও পিছিয়ে নেই তারা। জনপ্রতি ১,০০০ টাকায় সুইমিং সুবিধা উপভোগের পাশাপাশি স্পা ও স্যালন সেবায় সাধারণ অতিথিদের জন্য ২৫ শতাংশ এবং ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য ৩০ শতাংশ ছাড় থাকছে। এ ছাড়া রুফটপ রেস্তোরাঁ গ্রিল অন দ্য স্কাইলাইনে খাবারে মিলছে ৪০ শতাংশ ছাড়।
বিস্তারিত জানতে ও রিজার্ভেশনের জন্য যোগাযোগ করা যাবে ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে।