Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন

ছবি: সংগৃহীত

খুব শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। রোববার সচিবালয়ে মালয়েশিয়া সফর সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


মাহদী আমিন বলেন, প্রবাসী কর্মীদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, দীর্ঘদিন ধরে বিদ্যমান সিন্ডিকেট ভেঙে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কম খরচে জনশক্তি রফতানির জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে।


তিনি আরও বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে শিক্ষা খাতেও নতুন সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে। মালয়েশিয়া সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তাদের শিক্ষা খাত উন্মুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছে।

এছাড়া, বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করতে দুই দেশই সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।


ব্রিফিংয়ে আরও উল্লেখ করা হয়, মালয়েশিয়া সরকার বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে।


সংশ্লিষ্টরা আশা করছেন, চলমান আলোচনা ও উদ্যোগের ফলে শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য পুরোপুরি উন্মুক্ত হবে এবং এতে দেশের বৈদেশিক কর্মসংস্থানে নতুন গতি আসবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News