Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ফ্লেভার্স অব মালয়েশিয়া : রমজান নাইট ২০২৬

মালয়েশিয়া হাই কমিশন, ঢাকা এবং ক্রাউন প্লাজা হোটেলের যৌথ আয়োজন

ফ্লেভার্স অব মালয়েশিয়া : রমজান নাইট ২০২৬

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকাস্থ মালয়েশিয়ার হাই কমিশন, ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের সহযোগিতায় ২৬ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ ২০২৬ পর্যন্ত আয়োজন করছে “ফ্লেভার্স অব মালয়েশিয়া: রমজান বুফে”। এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মাননীয় মোহাম্মদ শুহাদা ওসমান এবং ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার মি. কার্থি ভি কে। রমজান মৌসুমে মালয়েশিয়ার সমৃদ্ধ রন্ধন ঐতিহ্য তুলে ধরতে এটি একটি তাৎপর্যপূর্ণ যৌথ উদ্যোগ।


এই বিশেষ কুলিনারি আয়োজনটি মালয়েশিয়ার বৈচিত্র্যময় ও সমৃদ্ধ খাদ্য ঐতিহ্য উদযাপন করে ঢাকার অতিথিদের জন্য এক অনন্য ও স্মরণীয় ইফতার অভিজ্ঞতা উপহার দেবে। বুফেতে পরিবেশিত হবে বাছাইকৃত আসল মালয়েশিয়ান খাবার, যা প্রস্তুত করবেন মালয়েশিয়া থেকে বিশেষভাবে আগত দুইজন খ্যাতনামা শেফ। মেন্যুতে মালয়, চাইনিজ, ইন্ডিয়ান ও আদিবাসী রন্ধনপ্রণালীর সুমধুর সমন্বয় প্রতিফলিত হবে—যা মালয়েশিয়ার বহুসাংস্কৃতিক পরিচয়ের প্রতিচ্ছবি।


মালয়েশিয়া থেকে আগত কুলিনারি টিমের নেতৃত্বে রয়েছেন প্রফেসর ড. শারিম করিম, যিনি ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার মালয়েশিয়ান হেরিটেজ ফুড অ্যান্ড কালচারের অধ্যাপক এবং ঐতিহ্যবাহী মালয়েশিয়ান রান্নার ক্ষেত্রে জাতীয়ভাবে স্বীকৃত বিশেষজ্ঞ। তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার রন্ধন ঐতিহ্য সংরক্ষণ, নথিভুক্তকরণ ও প্রচারে কাজ করে আসছেন। এ পর্যন্ত তিনি ১০০টিরও বেশি একাডেমিক প্রবন্ধ ও পাঁচটি গ্রন্থ রচনা করেছেন, যেখানে ঐতিহ্যবাহী গ্যাস্ট্রোনমি ও অঞ্চলের সমৃদ্ধ ভেষজ ও মসলা বৈচিত্র্য বিশেষ গুরুত্ব পেয়েছে।


তার সঙ্গে যুক্ত হয়েছেন শেফ জুলকিফলি বিন আবদুল, যিনি আতিথেয়তা শিল্পে তিন দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ রন্ধন বিশেষজ্ঞ। “ফুড ইঞ্জিনিয়ার” হিসেবে পরিচিত তিনি রেসিপি উন্নয়ন ও অপারেশনাল দক্ষতায় বিশেষ পারদর্শী। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিভিন্ন পাঁচ তারকা হোটেলে উচ্চপদে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি হাজরিস ফুড ইন্ডাস্ট্রি এসডিএন বিএইচডি-তে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ও অপারেশনস শেফ হিসেবে কর্মরত, যেখানে তিনি মালয়েশিয়ান খাবারের গুণগত মান ও স্বকীয়তা বজায় রাখছেন।


তাদের সম্মিলিত দক্ষতায় “ফ্লেভার্স অব মালয়েশিয়া: রমজান বুফে” কেবল একটি ব্যতিক্রমধর্মী ডাইনিং অভিজ্ঞতাই নয়, বরং মালয়েশিয়ার সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের একটি প্রকৃত উপস্থাপনা নিশ্চিত করবে।


এ উদ্যোগটি ভিজিট মালয়েশিয়া ইয়ার ২০২৬ প্রচারণাকেও সমর্থন করছে, যেখানে মালয়েশিয়ার কুলিনারি ঐতিহ্যকে দেশটির বৈচিত্র্যময় পর্যটন অভিজ্ঞতার প্রবেশদ্বার হিসেবে তুলে ধরা হচ্ছে। এ প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ থেকে প্রায় ৩,০০,০০০ পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। দর্শনার্থীরা কুয়ালালামপুর, সাবাহ ও সারাওয়াকসহ বিভিন্ন গন্তব্যে মালয়েশিয়ার প্রাণবন্ত নগরজীবন, নয়নাভিরাম দ্বীপপুঞ্জ, সবুজ রেইনফরেস্ট এবং সমৃদ্ধ বহুসাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করতে পারবেন।


এই যৌথ উদ্যোগের মাধ্যমে ঢাকাস্থ মালয়েশিয়ার হাই কমিশন এবং ক্রাউন প্লাজা ঢাকা গুলশান দুই দেশের জনগণের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।


সাধারণ জনগণ, কূটনৈতিক সম্প্রদায়, কর্পোরেট অংশীদার এবং গণমাধ্যম প্রতিনিধিদের রমজানে মালয়েশিয়ার স্বাদ, উষ্ণতা ও আতিথেয়তা উপভোগ করার আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।


উল্লেখ্য, অতিথিরা আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগও পাবেন, যার মধ্যে রয়েছে ঢাকা–কুয়ালালামপুর–ঢাকা রুটে দুটি র্যাফেল ড্র টিকিট।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News