Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

জর্ডানে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ, সেপ্টেম্বর পর্যন্ত চলবে কার্যক্রম

জর্ডানে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ, সেপ্টেম্বর পর্যন্ত চলবে কার্যক্রম

ছবি: সংগৃহীত

জর্ডানে অবস্থানরত আকামা বা তাসরিয়াবিহীন বাংলাদেশিসহ সকল বিদেশি নাগরিকদের আইনি বৈধতা অর্জনের সুযোগ দিয়েছে জর্ডান সরকার।


সোমবার জর্ডানে অবিস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। 


দূতাবাস জানায়, আকামা বা তাসরিয়া নবায়নের মাধ্যমে বৈধতা অর্জন ও কর্মস্থল বা পেশা পরিবর্তনের এই সুযোগ আগামী ১৫ জুন থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।


দূতাবাস জানিয়েছে, এই সুবিধা কেবল তারাই পাবেন যারা ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারির আগে জর্ডানে প্রবেশ করেছেন। তবে বিচারাধীন বা সাজাভোগরত ব্যক্তিরা এই সুবিধার আওতাভুক্ত হবেন না।


দূতাবাস আরও জানায়, যারা স্থায়ীভাবে দেশে ফিরে যেতে চান তাদের অতীতের সকল জরিমানা মওকুফ করা হবে এবং মাত্র ১০ জর্ডান দিনার প্রক্রিয়াকরণ ফি দিয়ে সোশ্যাল সিকিউরিটি সঞ্চয় উত্তোলন করতে পারবেন। 


সোশ্যাল সিকিউরিটি সঞ্চয় উত্তোলনের জন্য কফিল বা মালিকের অনুমতির প্রয়োজন নেই, শুধু সোশ্যাল সিকিউরিটি নম্বর দিয়েই তা করা যাবে।


যাদের নামে মামলা রয়েছে কি না তা ১১৭১১১ নম্বরে ফোন করে যাচাই করা যাবে। বৈধ পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট থাকলে সরাসরি দেশে ফেরার টিকিট কেটে যাওয়া যাবে।


পাসপোর্ট না থাকলে দূতাবাস থেকে ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করতে হবে, সেক্ষেত্রে নিকটস্থ থানায় জিডি করে ৩ কপি ছবি ও ৩০ হাজার জর্ডান দিনার ফি দিয়ে আবেদন করতে হবে।


যারা দুই বছর বা তার বেশি সময় ধরে অবৈধভাবে অবস্থান করছেন তাদের আকামা নবায়নের জন্য আগের কফিলের অনুমতির প্রয়োজন হবে না। শর্তসাপেক্ষে কর্মস্থল ও পেশা পরিবর্তনেরও সুযোগ রাখা হয়েছে। তাসরিয়ার জন্য শ্রম মন্ত্রণালয়ে এবং আকামার জন্য নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে।


দূতাবাস প্রবাসীদের দালাল বা প্রতারকচক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, যথাযথ জর্ডানি কর্তৃপক্ষ ছাড়া অন্য কারও সঙ্গে কোনো আর্থিক লেনদেন না করতে এবং প্রয়োজনে দূতাবাসের সহায়তা নিতে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News