Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসী শ্রমিকের জন্য বিমান টিকিটের ব্যবস্থা করল বাংলাদেশ হাইকমিশন

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, February 03, 2026
মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসী শ্রমিকের জন্য বিমান টিকিটের ব্যবস্থা করল বাংলাদেশ হাইকমিশন

ছবি: সংগৃহীত

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম গুরুতর অসুস্থ বাংলাদেশি প্রবাসী শ্রমিক ফজর আলীর হাতে বিমান টিকিট হস্তান্তর করেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স’ কল্যাণ বোর্ডের তহবিল থেকে এই টিকিটের অর্থায়ন করা হয়।


কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বাসিন্দা ফজর আলী বৈধভাবে বিএমইটি (BMET) ছাড়পত্র নিয়ে মালদ্বীপে যান। মালেতে একটি গেস্টহাউসে শেফ হিসেবে কাজ করার সময় দুর্ঘটনাবশত গরম পানি পায়ে পড়ে তিনি গুরুতরভাবে আহত হন। স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে বাংলাদেশে ফেরার পরামর্শ দেন।


এ সময় তাঁর পাসপোর্ট ও ভিসার মেয়াদ উত্তীর্ণ থাকায় বাংলাদেশ হাইকমিশন বিনা খরচে ট্রাভেল পারমিট ইস্যু করে এবং দেশে ফেরার প্রয়োজনীয় সব ব্যবস্থা সম্পন্ন করে। ফজর আলী আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে ফিরবেন।


ফজর আলীর দ্রুত সুস্থতা কামনা করে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের পাশে দাঁড়ানো বাংলাদেশ হাইকমিশনের অঙ্গীকার। তিনি আরও বলেন, প্রবাসী শ্রমিকদের চিকিৎসা, কল্যাণ ও অধিকার নিশ্চিত করা শুধু দায়িত্বই নয়, বরং একটি নৈতিক কর্তব্য—এ বিষয়ে হাইকমিশন সবসময় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News