নতুন সাঁতার প্রশিক্ষণ কোর্স ও ফিজিওথেরাপি সেবা চালু করেছে ঢাকা রেজেন্সি
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, April 27, 2026
অতিথিদের সুস্থতা ও ফিটনেসকে গুরুত্ব দিয়ে
ঢাকা রেজেন্সি হোটেল ও রিসোর্ট একটি সাঁতার প্রশিক্ষণ কোর্স ও নতুন বিশেষায়িত ফিজিওথেরাপি
সেবা চালু করেছে।
আজ (সোমবার) হোটেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির
মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সাঁতার কোর্সটি হোটেলের তাপমাত্রা নিয়ন্ত্রিত
ছাদের পুলে আয়োজন করা হবে, যেখানে সকল বয়সের মানুষ অংশ নিতে পারবে। সুরক্ষা, দক্ষতা
ও আত্মবিশ্বাসের উপর জোর দিয়ে পেশাদার প্রশিক্ষকরা এই কোর্সটি পরিচালনা করবেন।
হোটেল কর্তৃপক্ষ জানায়, ২১ হাজার টাকায় ১৪
টি প্রশিক্ষণ কোর্স এবং ৩ দিনের ফ্রী ট্রায়ালের সুযোগ থাকবে। সীমিত সময়ে প্রিমিয়াম
ক্লাব সদস্যদের জন্য ৩০ শতাংশ এবং নিয়মিত অথিতিদের জন্য ২৫ শতাংশ ছাড় থাকবে।
এছাড়া, হোটেলের ডিআর ফিটনেস হেলথ ক্লাবে
বিশেষায়িত ফিজিওথেরাপি সেবা চালু করা হয়েছে। এই সেবায় আধুনিক ফিজিওথেরাপি টেকনিকের
মাধ্যমে পেশাদার প্রশিক্ষকরা পুনর্বাসন সাপোর্ট, ব্যথা নিয়ন্ত্রণ, শরীরের ভঙ্গি ঠিক
করা এবং সার্বিক শারীরিক পুনরুদ্ধারে সহায়তা করবেন।
দুটি সেবাই এখন হোটেলের অতিথি, ক্লাব সদস্য
ও সদস্যপদবিহীনদের জন্য উন্মুক্ত রয়েছে। সুবিধামতো সময়সূচি ও কাস্টমাইজ প্যাকেজের
ব্যবস্থাও রয়েছে।