Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

পহেলা বৈশাখ উপলক্ষে ‘রয়্যাল আরসালান’স কিচেন-এর বিশেষ থালি

পহেলা বৈশাখ উপলক্ষে ‘রয়্যাল আরসালান’স কিচেন-এর বিশেষ থালি

বাংলা নববর্ষকে ঘিরে রাজধানীতে জমে উঠেছে উৎসবের আমেজ। ঐতিহ্যবাহী বাঙালি খাবারের বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছে রয়্যাল আরসালান’স কিচেন (Royal Arsalan’s Kitchen), যেখানে থাকছে পান্থা-ইলিশসহ নানা সুস্বাদু পদ।


পরিবার ও প্রিয়জনদের সঙ্গে বৈশাখ উদযাপনের জন্য তারা এনেছে দুটি আকর্ষণীয় থালি- নববর্ষে সরষে ইলিশ ও বৈশাখী ইলিশ খিচুড়ি।


২০ পারসেন্ট ছাড়ে ১২৯৯ টাকায় ‘নববর্ষের সরষে ইলিশ’ থালিতে থাকছে সাদা ভাত বা পান্তা ভাত, সরষে ইলিশ, বেগুন ভাজি, পেঁয়াজ-মরিচ ভর্তা, পটল ভর্তা, আলু ভর্তা, ভেজিটেবল, আম ডাল, বিফ রেজালা, সালাদ ও গুলাব জামুন।

একই দামেরবৈশাখী ইলিশ খিচুড়ি’ থালিতে থাকছে খিচুড়ি, ইলিশ ভাজা, বেগুন ভাজি, পেঁয়াজ মরিচ ভর্তা, পটল ভর্তা, আলু ভর্তা, চিকেন রেজালা, আমের আচার, সালাদ ও গুলাব জামুন।


রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সীমিত সময়ের জন্য এই বিশেষ আয়োজন। প্রিয়জনদের নিয়ে বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ উদযাপন করার আহ্বান জানিয়েছে তারা।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News