Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ–২০২৬ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, January 25, 2026
ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ–২০২৬ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

বাংলাদেশ সুপ্রিম কোর্ট

সরকার প্রণীত ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ–২০২৬–এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ১০টি ট্রাভেল এজেন্সির মালিকের পক্ষে এই রিট দায়ের করেছেন এলহাম ট্রাভেল কর্পোরেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ জুমান চৌধুরী।


রোববার (২৫ জানুয়ারি) তিনি নিজেই রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। আবেদনে বিতর্কিত অধ্যাদেশটির কার্যকারিতা স্থগিত করার পাশাপাশি একাধিক ধারা ও বিধান বাতিলের আবেদন জানানো হয়েছে।


রিটে দাবি করা হয়, সংশ্লিষ্ট অধ্যাদেশটি আইনগত সীমা অতিক্রম করেছে এবং এতে সংবিধানস্বীকৃত মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। আবেদনকারী পক্ষের অভিযোগ, অধ্যাদেশটির কিছু ধারা ট্রাভেল ব্যবসায় অযৌক্তিক বিধিনিষেধ আরোপ করেছে এবং ব্যবসা পরিচালনায় বড় বাধা সৃষ্টি করছে।


বিশেষ করে, এক ট্রাভেল এজেন্সি অন্য এজেন্সির কাছ থেকে টিকিট ক্রয়-বিক্রয় করতে পারবে না—এমন বিধান, শুনানি ছাড়াই নিবন্ধন সনদ স্থগিতের সুযোগ, জেল ও জরিমানার মাত্রা বৃদ্ধি, ১০ লাখ টাকা জামানত বাধ্যতামূলক করা, এবং ট্রাভেল এজেন্সির ভৌত ঠিকানায় রিক্রুটিং এজেন্সি পরিচালনায় নিষেধাজ্ঞার মতো ধারাগুলো বাতিলের আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে অধ্যাদেশটি প্রকাশিত গেজেটের ওপরও স্থগিতাদেশ চাওয়া হয়েছে।


উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি সরকারিভাবে প্রকাশিত হয় ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ–২০২৬। এই অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে ইতোমধ্যে অসন্তোষ প্রকাশ করেছে ট্রাভেল ব্যবসায়ীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News