Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

দক্ষিণ আফ্রিকায় সরাসরি ফ্লাইট বিবেচনা করবে সরকার: মন্ত্রী মিল্লাত

দক্ষিণ আফ্রিকায় সরাসরি ফ্লাইট বিবেচনা করবে সরকার: মন্ত্রী মিল্লাত

ছবি-পিআইডি


দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউনে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।


বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সাক্ষাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 


আলোচনায় দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে দেশটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করা হয়।


জবাবে মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় অনেক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। তাঁদের যাতায়াত সহজ করতে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বিমান যোগাযোগ বৃদ্ধির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এই দুই গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে ভেবে দেখবে বলে তিনি আশ্বাস দেন।



পর্যটনের সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বজুড়ে পর্যটকদের আকৃষ্ট করে। দুই দেশের পর্যটন খাতের পারস্পরিক উন্নয়ন, সাংস্কৃতিক আদান-প্রদান এবং পর্যটক যাতায়াত বাড়ানোর ওপর তিনি জোর দেন।


হাইকমিশনার দুই দেশের পর্যটন খাতে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের আগ্রহ প্রকাশ করেন।


এসময় মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দক্ষিণ আফ্রিকা হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাৎ শেষে দুই পক্ষই আশা প্রকাশ করে, আকাশপথে যোগাযোগ ও পর্যটনে এই উদ্যোগ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News