Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

শ্রমবাজার ইস্যুতে আলোচনায় কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

শ্রমবাজার ইস্যুতে আলোচনায় কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আলোচনা এগিয়ে নিতে তৃতীয়বারের মতো দেশটিতে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সফরে তাঁর সঙ্গে থাকছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।


মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল রাত ৯টায় তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।


সূত্রটি জানায়, সফরে মন্ত্রী ও উপদেষ্টাসহ মোট চারজনের অংশ নেওয়ার কথা রয়েছে।


এদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদও মালয়েশিয়ায় অবস্থান করতে পারেন বলে আরেকটি সূত্র জানিয়েছে।


যদিও এ সফর সম্পর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি, তবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক সূত্র সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News