Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

দক্ষিণ আফ্রিকাকে ঢাকায় আবাসিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, November 25, 2026
দক্ষিণ আফ্রিকাকে ঢাকায় আবাসিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের

ছবি : পিআইডি

দক্ষিণ আফ্রিকাকে ঢাকায় একটি আবাসিক মিশন খোলার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এর উদ্দেশ্য হলো রাজনৈতিক সম্পৃক্ততা জোরদার করা, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ করা এবং কনস্যুলার সেবাকে আরও সহজতর করা।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক অনিল সুকলাল আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।


দক্ষিণ আফ্রিকার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে হুমায়ুন কবির বাংলাদেশি ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী এবং অন্যান্য ভ্রমণকারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করারও আহ্বান জানান।


উভয় পক্ষই দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিপুল অব্যবহৃত সম্ভাবনার কথা উল্লেখ করেন।


বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে হুমায়ুন কবির একটি ‘যৌথ বাণিজ্য ফোরাম’ গঠন এবং উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময়ের ওপর জোর দেন।


প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি অব্যাহত সমর্থনের জন্য দক্ষিণ আফ্রিকাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকার সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখার আহ্বান জানান।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News