Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে ঢাকায় আজও  ২৬ ফ্লাইট বাতিল

-ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে আকাশসীমা বন্ধ থাকায় আজও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করলে এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার বিমান চলাচলে।


এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— কুয়েতগামী ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৬টি,  গালফ এয়ার (বাহরাইন) ৪টি,  কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ২টি, জাজিরা (কুয়েত): ৪টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি সহ মোট ২৬ টি ফ্লাইট


বেবিচক সূত্র এভিয়েশন এক্সপ্রেসকে জানায়, আকাশপথ বন্ধ থাকায় গত কয়েকদিনে ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, মার্চ ৪০টি, মার্চ ৪৬টি, মার্চ ৩৯টি, মার্চ ২৮টি, মার্চ ৩৬টি, মার্চ ৩৪টি, মার্চ ২৮টি, মার্চ ২৮টি, মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৪টি, ১৫ মার্চ ২৩টি, ১৬ মার্চ ২৮টি এবং সর্বশেষ ১৭ মার্চ ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে।


সব মিলিয়ে পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৭টি।



Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News