ঢাকায় বাংলাদেশ এভিয়েশন কমিউনিটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী, AGM ও ইফতার মাহফিল
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, March 15, 2026
ছবি : সংগৃহীত
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর উত্তরার একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশ এভিয়েশন কমিউনিটি (BAC)-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী, বার্ষিক সাধারণ সভা (AGM) এবং ইফতার মাহফিল যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন এভিয়েশন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিমানবন্দর সংশ্লিষ্ট পেশাজীবী, বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধি এবং এভিয়েশন কমিউনিটির বিশিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ এভিয়েশন কমিউনিটি ২ ফেব্রুয়ারি ২০২২ সালে একটি সুস্পষ্ট লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়—বাংলাদেশের এভিয়েশন খাতে কর্মরত পেশাজীবীদের, বিশেষ করে বিমানবন্দরে কর্মরত সদস্যদের একত্রিত করা এবং একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেবার মান, নিরাপত্তা, পেশাদারিত্ব এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। সংগঠনটি এভিয়েশন শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং মানবিক কার্যক্রমেও সক্রিয়ভাবে অবদান রেখে চলেছে।
বক্তারা আরও উল্লেখ করেন, মাত্র চার বছরের মধ্যে BAC একটি ছোট উদ্যোগ থেকে একটি গতিশীল ও শক্তিশালী এভিয়েশন কমিউনিটিতে পরিণত হয়েছে। পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সংগঠনটি দেশের এভিয়েশন শিল্পকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে।
পবিত্র রমজান মাসের চেতনা ধারণ করে আয়োজিত ইফতার মাহফিলটি উপস্থিত সদস্যদের মধ্যে আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। এ সময় উপস্থিত সদস্যরা এভিয়েশন কমিউনিটির মধ্যে ঐক্য, কৃতজ্ঞতা এবং সহমর্মিতার মূল্যবোধ আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে BAC-এর সদস্য, সমর্থক ও শুভানুধ্যায়ীদের অবদানের জন্য বিশেষ স্বীকৃতি প্রদান করা হয় এবং তাদের সহযোগিতা ও অনুপ্রেরণার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতেও BAC এভিয়েশন কমিউনিটি ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিশেষে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।