নিজ নিজ বসবাসের দেশ থেকেই ভিসা আবেদন করার নির্দেশনা জার্মান দূতাবাসের
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, March 18, 2026
ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস। ছবি : সংগৃহীত
ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস ভিসা আবেদনকারীদের নিজ নিজ বসবাসের দেশ থেকেই আবেদন করার নির্দেশনা বিষয়ে বার্তা দিয়েছে এবং ভিসা প্রক্রিয়ায় এখতিয়ার সংক্রান্ত নিয়ম তুলে ধরেছে।
বুধবার দূতাবাসটি তাদের অফিসিয়াল ফেসবুকের পোস্ট করা এক নোটিশে এ তথ্য জানিয়েছে।
নোটিশে জানানো হয়, আবেদনকারীদের অবশ্যই যে দেশে তারা বসবাস করেন সেখান থেকেই ভিসার জন্য আবেদন করতে হবে এবং ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস কেবল বাংলাদেশে বসবাসকারীদের ভিসা আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত।
এতে আরোও বলা হয়, “জার্মান দূতাবাস ঢাকা কেবল বাংলাদেশে বসবাসকারীদের ভিসা আবেদন নিয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রাখে।”
ভিসা আবেদন প্রক্রিয়ায় জটিলতা এড়াতে ও সঠিক নিয়ম অনুসরণের জন্য জার্মান দূতাবাস এ ধরনের নির্দেশনা নিয়মিতভাবে প্রদান করে থাকে।
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.