'ওয়ার্ল্ড কাপ ফ্লেভার্স': ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বিশেষ আয়োজন
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, June 23, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা বিশেষ রন্ধনশৈলীর আয়োজন ‘ওয়ার্ল্ড কাপ ফ্লেভার্স’ উদ্বোধন করতে যাচ্ছে।
হোটেলটির এলিমেন্টস গ্লোবাল ডাইনিং রেস্তোরাঁয় বুধবার (২৪ জুন) বিকেল ৫টা ৪৫ মিনিটে এ আয়োজনের উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক কূটনৈতিক মহলের প্রতিনিধিদের উপস্থিতিতে ফুটবলের সবচেয়ে বড় আসরকে বিশ্বের বিভিন্ন দেশের বৈচিত্র্যময় রন্ধনশৈলীর সঙ্গে যুক্ত করে উদযাপনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অতিথিদের জন্য বিশ্বের বিভিন্ন দেশের খাবারের সমাহারে এক অনন্য গ্যাস্ট্রোনমিক অভিজ্ঞতার ব্যবস্থা থাকবে।
রাজধানীর কূটনৈতিক এলাকায় অবস্থিত ইন্টারকন্টিনেন্টাল ঢাকা নিয়মিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান, সম্মেলন ও কূটনৈতিক আয়োজনের ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.