শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, April 23, 2026
ছবি: ওহিদুজ্জামান টিটু
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে একথা জানান তিনি।
টার্মিনালের হ্যান্ডেলিংয়ের দায়িত্ব জাপান পাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দুই থেকে তিন মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে।
তিনি বলেন, “আগামী ৩০ এপ্রিলের মধ্যে ১৪টি বোয়িং কেনা হবে। বৈঠকে বিমানে অতীতের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।”
বিমানকে লাভজনক করতে প্রধানমন্ত্রী
বেশকিছু সিদ্ধান্ত জানিয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “পর্যটন খাতকে বিদেশিদের
কাছে আকর্ষণীয় করতে সরকার পরিকল্পনা হাতে নিয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত ও পার্বত্য
অঞ্চলকে বিদেশিদের জন্য উপযোগী করারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।”