ফ্রান্সে সেসনা বিমান দুর্ঘটনায় পাইলটসহ নিহত ২
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, June 20, 2026
ছবি: সংগৃহীত
পশ্চিম ফ্রান্সে একটি হালকা যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। অবতরণের মাত্র ত্রিশ সেকেন্ড আগে বিমানটি একটি মাঠে আছড়ে পড়ে।
দুই ইঞ্জিনের সেসনা ৪২১ এয়ারক্রাফটটি ইল-এ-ভিলেন বিভাগের রেন শহর থেকে রওনা হয়েছিল।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে লা বোসে নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় সেসনা-৪২১ পাইলট ও একজন যাত্রী নিহত হয়েছেন। স্থানীয় একজন বাসিন্দা জানান, দুর্ঘটনার আগে বিকট শব্দ শুনতে পান এবং এরপর ঘটনাস্থল থেকে ধোঁয়ার একটি বড় কুণ্ডলী উঠতে দেখেন।
সন্ধ্যা ৭টা পর্যন্ত দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যান।
বিমান বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
সূত্র: Ouest-France
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.