Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

সৌদি পর্যটন পরিকল্পনা উন্মোচিত করলো আমদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস

সৌদি পর্যটন পরিকল্পনা উন্মোচিত করলো আমদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস

ছবি: ওহিদুজ্জামান টিটু

সৌদি আরবে হজ্জ ও উমরাসহ পর্যটন সম্ভাবনার ওপর মনোনিবেশ করে এক বিশেষ সেমিনার ও গালা ডিনারের আয়োজন করেছে আমদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।


সোমবার সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে আধুনিক ভ্রমণ ব্যবস্থা এবং পণ্য উপস্থাপন করে এই কোম্পানি। সেমিনারে দেখানো হয় যে সৌদি আরবের বিস্তৃত এলাকাজুড়ে রয়েছে দর্শনীয় স্থান। ভিন্ন অভিজ্ঞতা পেতে আগ্রহী বাংলাদেশি পর্যটকরা এসকল স্থানে ভ্রমণ উপভোগ করবেন বলেও জানানো হয়।


কোম্পানির মতে, ‘উমরা প্লাস সেগমেন্ট সেবায় এক রূপান্তরমূলক’ পদক্ষেপ নিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সৌদি পর্যটন নিয়ে নতুন উদ্যোগের ঘোষণাও করা হয়। জানা গেছে, এতে করে বাংলাদেশিদের জন্য সৌদি আরবের দর্শনীয় স্থানে ভ্রমণ করা সহজলভ্য হবে।


দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সৌদি উমরা প্লাস ব্যবসায়ী ও ট্যুর অপারেটররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News