Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম নিয়ে মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তি

ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম নিয়ে মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তি


ঢাকাস্থ মার্কিন দূতাবাস সোমবার তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে ভিসা বন্ড পাইলট প্রোগ্রামের কার্যপদ্ধতি তুলে ধরেছে।


দূতাবাস জানায়, ভিসা ইন্টারভিউয়ের পর যোগ্য আবেদনকারীকে একজন কনসুলার কর্মকর্তা pay.gov-এর সরাসরি লিংকসহ বন্ড পরিশোধের নির্দেশনা দেবেন। ৩০ দিনের মধ্যে এই বন্ড পরিশোধ করতে হবে।


বন্ড পরিশোধের পর আবেদনকারী সর্বোচ্চ তিন মাস মেয়াদি একটি সিঙ্গেল-এন্ট্রি ভিসা পাবেন এবং নির্ধারিত কিছু পোর্ট অব এন্ট্রি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে।


দেশে ফেরার পর ভিসার সব শর্ত পূরণ হলে বন্ডের অর্থ স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে। শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে আসা।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News