Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

শেনজেন ভিসা আবেদনে সত্য তথ্য দিন: ঢাকার দূতাবাসগুলোর সতর্কবার্তা

শেনজেন ভিসা  আবেদনে সত্য তথ্য দিন: ঢাকার দূতাবাসগুলোর সতর্কবার্তা


ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস সোমবার ভিসা আবেদনকারীদের ভ্রমণ ইতিহাস জাল না করতে সতর্ক করেছে। 


দূতাবাসগুলো জানিয়েছে, এ ধরনের যেকোনো প্রচেষ্টা ভিসা পাওয়ার সম্ভাবনাকে বিপন্ন করতে পারে।


নিজ নিজ ভেরিফাইড  ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাসগুলো জানায়, সকল শেনজেনভুক্ত দেশের কাছে ভিসা আবেদনকারীদের ভ্রমণ ইতিহাসের তথ্য রয়েছে। তাই আবেদনপত্রে সঠিক ও সত্য তথ্য প্রদান করতে আবেদনকারীদের অনুরোধ জানানো হয়েছে।


“অনুগ্রহ করে আপনার আবেদনে সঠিক ও সত্য তথ্য প্রদান করুন। কোনো শেনজেন দেশের সাথে আপনার ভ্রমণ ইতিহাস জাল করার যেকোনো প্রচেষ্টা আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাকে বিপন্ন করতে পারে”, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 


ভিসা আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে দূতাবাসগুলো নিয়মিত এ ধরনের সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News