ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা নেই: ঢাকাস্থ মার্কিন দূতাবাস
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, September 26, 2026
ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, বৈধ ইউ.এস. ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা মেলে না। ভিসার শর্ত না মানলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা পড়তে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস।
শনিবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দূতাবাস বলে, "একটি ইউ.এস. ভিসা যুক্তরাষ্ট্র ভ্রমণের নিশ্চয়তা দেয় না। দেশটিতে আপনার প্রবেশের মেয়াদ ও শর্তাবলি নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।"
পোস্টে বলা হয়, "আপনি যদি পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, বা আপনার ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কার্যক্রমে জড়িত হন, তাহলে ভবিষ্যতে আপনার উপর যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সঠিকভাবে ভিসা ব্যবহার করা আপনার দায়িত্ব।"
ইংরেজি ও বাংলা—দুই ভাষাতেই প্রকাশিত এই সতর্কবার্তা মার্কিন কর্তৃপক্ষের ভিসা শর্ত পালনে কড়াকড়ি বাড়ানোর পটভূমিতেই এলো।