ঢাকা রিজেন্সিতে পর্যটন উৎসব: ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Thursday, September 24, 2026
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলবে পর্যটন উৎসব ২০২৬। হোটেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভ্রমণ, আতিথেয়তা, খাবার ও জীবনযাপনের নানা আয়োজন নিয়ে এ উৎসব সাজানো হয়েছে।
উৎসবের অংশ হিসেবে ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনের অনলাইন পর্যটন মেলা হবে। এতে বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠান অংশ নেবে। মেলা চলাকালে অতিথিরা মূল্যছাড়, বিশেষ সুবিধা ও নানা অফার পাবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
উৎসব উপলক্ষে গ্র্যান্ডিওজ রেস্তোরাঁয় প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত বিশেষ বুফে ডিনার পাওয়া যাবে। নির্বাচিত কার্ডধারীরা বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট টু ও বাই ওয়ান গেট থ্রি অফারের সুবিধা পাবেন।
এ ছাড়া গ্র্যান্ডিওজ রেস্তোরাঁয় সব অতিথির জন্য চারজনের বুফে ডিনারের দাম ধরা হয়েছে ১১,১১১ টাকা।
অন্যান্য খাবারের আউটলেটে থাকছে বাবল ফ্লেভার লাউঞ্জে পিৎজা ও বার্গারে একটি কিনলে একটি ফ্রি, গ্রিল অন দ্য স্কাইলাইনে খাবার ও পানীয়ে ২০ শতাংশ ছাড় এবং কমফি লাউঞ্জে সব ধরনের ডেজার্টে ২০ শতাংশ ছাড়। গ্র্যান্ডিওজ রেস্তোরাঁর সেলিব্রেশন কেকে সাধারণ অতিথিরা ১৫ শতাংশ ও প্রিমিয়ার ক্লাব সদস্যরা ২০ শতাংশ ছাড় পাবেন।
ফিটনেস ও স্পা সেবাতেও ছাড় রয়েছে। ডিআর ফিটনেসে সাধারণ অতিথিরা ৪০ শতাংশ ও প্রিমিয়ার ক্লাব সদস্যরা ৫০ শতাংশ ছাড় পাবেন। জুভেনেক্স স্পা অ্যান্ড সেলুনে সব অতিথির জন্য ২৫ শতাংশ এবং প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য ৪০ শতাংশ ছাড় থাকছে। এখানে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হ্যাপি আওয়ার চলবে।
বিস্তারিত তথ্য ও বুকিংয়ের জন্য ০১৭১৩-৩৩২৬৬১ নম্বরে যোগাযোগ করা যাবে।