Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

১০ ফেব্রুয়ারি থেকে সাময়িকভাবে বন্ধ মালয়েশিয়ার মাইভিসা ওয়েবসাইট

১০ ফেব্রুয়ারি থেকে সাময়িকভাবে বন্ধ মালয়েশিয়ার মাইভিসা ওয়েবসাইট

সিস্টেম রক্ষণাবেক্ষণ ও স্থিতিশীলকরণ কাজের কারণে মালয়েশিয়ার মাইভিসা (MyVISA) ওয়েবসাইট মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।


মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অধীন মাইভিসা প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ভিসা পোর্টাল malaysiavisa.imi.gov.my ১০ ফেব্রুয়ারি থেকে অফলাইনে নেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওয়েবসাইটটি ব্যবহার করা যাবে না।


রক্ষণাবেক্ষণকালীন সময়ে সব ধরনের ভিসা আবেদন ও অনুমোদন কার্যক্রম স্থগিত থাকবে। কারিগরি কাজ শেষ হলে সেবা পুনরায় চালু করা হবে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে।


জরুরি সহায়তার প্রয়োজন হলে আবেদনকারীদের VLN-helpdesk@tridimas.com.my ই–মেইল ঠিকানায় যোগাযোগ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।


উল্লেখ্য, মাইভিসা পোর্টালটি হলো বিদেশি নাগরিকদের জন্য মালয়েশিয়ার ভিসা আবেদন ও প্রক্রিয়াকরণের প্রধান অনলাইন প্ল্যাটফর্ম।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News