Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

১১-১২ ফেব্রুয়ারি ভিএফএস গ্লোবালের ভিসা সেন্টার বন্ধ থাকবে

১১-১২ ফেব্রুয়ারি ভিএফএস গ্লোবালের ভিসা সেন্টার বন্ধ থাকবে

বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ রাখ‌বে ভিএফএস গ্লোবাল।


সোমবার (৯ ফেব্রুয়ারি) ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ এক ঘোষণায় এই তথ্য জা‌নি‌য়ে‌ছে ভিএফএস গ্লোবাল।


ভিএফএস জানায়, নির্বাচন উপলক্ষ্যে আগামী ১১ ফেব্রুয়ারি ও ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দেশের ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ থাকবে।


ওই দুই দিনে যেসব আবেদনকারীর ভিসা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের সঙ্গে ভিএফএস গ্লোবালের কর্মীরা ই-মেইল অথবা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে নতুন তারিখে অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করবেন।


এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে ভিসা আবেদনকারীদের ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট www.vfsglobal.com ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে। 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News