১৪ বছর পূর্তিতে নভোএয়ারের টিকিটে বিশেষ মূল্যছাড়
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, January 07, 2026
ছবি: সংগৃহীত
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার তাদের সফল যাত্রার ১৪ বছর পূর্তি উপলক্ষে যাত্রীদের জন্য আকর্ষণীয় ছাড়ের ঘোষণা দিয়েছে। এই উপলক্ষে এয়ারলাইন্সটি তাদের সব অভ্যন্তরীণ রুটের টিকিটে ১৪ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে।
এই বিশেষ অফারের আওতায় ০৮ জানুয়ারি থেকে ০৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত টিকিট বুক করা যাবে। উক্ত সময়ে বুকিং করা টিকিট দিয়ে ০৮ জানুয়ারি ২০২৬ থেকে পরবর্তী যেকোনো সময়ে ভ্রমণের সুযোগ থাকবে।
ছাড় পেতে যাত্রীদের বুকিংয়ের সময় ‘VQANNI14’ প্রোমো কোড ব্যবহার করতে হবে। নভোএয়ারের নিজস্ব ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং সেলস অফিস থেকে এই অফারের টিকিট সংগ্রহ করা যাবে।
টিকিট সংক্রান্ত তথ্য ও বুকিং সহায়তার জন্য যাত্রীরা প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৩৬০৩ নম্বরে অথবা ০১৭৫৫-৬৫৬৬৬০, ৬১, ৬২, ৬৬ ও ৪৮ নম্বরে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও বিস্তারিত জানা যাবে নভোএয়ারের অফিসিয়াল ওয়েবসাইট www.flynovoair.com থেকে।
নভোএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য। বর্তমানে সংস্থাটি শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে।