Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

যুক্তরাষ্ট্র ভ্রমণে আর্থিক প্রস্তুতির পরামর্শ ঢাকাস্থ মার্কিন দূতাবাসের

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, March 21, 2026
যুক্তরাষ্ট্র ভ্রমণে আর্থিক প্রস্তুতির পরামর্শ ঢাকাস্থ মার্কিন দূতাবাসের

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সম্ভাব্য ভ্রমণকারীদের প্রতি আহ্বান জানিয়েছে, যারা যুক্তারাষ্ট্র সফরের পরিকল্পনা করছেন তারা যেন ভ্রমণ ব্যয় এবং সম্ভাব্য জরুরি পরিস্থিতি-যেমন চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যাপ্ত আর্থিক সক্ষমতা নিশ্চিত করেন।


শনিবার দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, “ভিসা সাক্ষাৎকারে যথাযথ প্রস্তুতি নিয়ে আসুন, এবং এমন প্রমাণপত্র সঙ্গে রাখুন যা দেখায় যে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আপনি সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা কম।” 


বার্তায় আরও উল্লেখ করা হয়, ভিসা প্রক্রিয়ায় ভুয়া বা জাল নথি উপস্থাপন করা প্রতারণার শামিল। এ ধরনের কর্মকাণ্ডের ফলে আবেদনকারী ভিসা পাওয়ার অযোগ্য হয়ে পড়তে পারেন এবং স্থায়ীভাবে অযোগ্য ঘোষিত হওয়ার ঝুঁকিও থাকতে পারে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News