Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ঈদের টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত কাপ্তাই

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, March 19, 2026
ঈদের টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত কাপ্তাই

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরের টানা ছুটিকে সামনে রেখে পর্যটকদের বরণে প্রস্তুত হয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন পাহাড় ও লেকঘেরা পর্যটন কেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই পর্যটন এলাকায় এবারের ঈদে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


কাপ্তাই লেকের মনোরম দৃশ্য, এর মধ্য দিয়ে বয়ে যাওয়া কর্ণফুলি নদী এবং সীতা পাহাড় ও রাম পাহাড়ের অপরূপ সৌন্দর্য মিলিয়ে কাপ্তাইকে দীর্ঘদিন ধরেই একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে বিবেচনা করা হয়।


স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা জানান, এবারের ঈদে টানা সাত দিনের ছুটি থাকায় পর্যটন নগরী হিসেবে পরিচিত কাপ্তাইয়ে হাজারো পর্যটকের সমাগম ঘটতে পারে।


ইতোমধ্যে বিভিন্ন পর্যটন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ঈদকে সামনে রেখে নতুন করে সাজানো হচ্ছে পর্যটন স্পটগুলো। কাপ্তাইয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউস-এ চলছে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ। সেখানে নতুনভাবে সাজানো হচ্ছে নিসর্গ রেস্টুরেন্ট।


প্রতিষ্ঠানটির ম্যানেজার মিনহাজ উদ্দিন জানান, তাদের ৯টি নন-এসি পড হাউস, ৫টি এসি পড হাউস এবং ৫টি ডিলাক্স রুম ঈদের দিন থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত আগেই বুকিং হয়ে গেছে।


এদিকে ওয়াগ্গা ৪১ বিজিবি পরিচালিত প্যানোরোমা জুম রেস্তোরাঁতেও দেখা গেছে পর্যটকদের স্বাগত জানাতে নান্দনিকভাবে সাজানো হচ্ছে পুরো এলাকা। সংশ্লিষ্ট এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, টানা সাত দিনের ছুটি থাকায় এবার কাপ্তাইয়ে রেকর্ডসংখ্যক পর্যটক আসতে পারে বলে তারা আশা করছেন।


শিলছড়ি বনশ্রী পর্যটন কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী রুবায়েত আক্তার বলেন, “কাপ্তাইয়ের প্রতিটি পরতে পরতে প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে আছে। এ বছরের ঈদের ছুটিতে এখানে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটবে বলে আমরা আশা করছি।”


এছাড়াও কাপ্তাইয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে লেকভিউ আইল্যান্ড, লেকশোর পর্যটন স্পট, লেক প্যারাডাইস, কাপ্তাই রিভার ভিউ, রাইখ্যং আইল্যান্ড, ফ্লোটিং প্যারাডাইস, চন্দ্রলোক ক্যাম্পিং সাইট এবং পাহাড়িকা পিকনিক স্পট। এসব স্থানে পর্যটকদের স্বাগত জানাতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।


এ বিষয়ে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ঈদের ছুটিতে কাপ্তাইয়ে পর্যটকের সংখ্যা বাড়তে পারে। পর্যটকদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে কাপ্তাই থানা পুলিশের টহল দল নিয়মিত মাঠে কাজ করবে।

সূত্র- বাসস 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News