Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

২০ হাজার টাকায় সৌদি থেকে দেশে ফিরবেন প্রবাসীরা

ডেস্ক রিপোর্ট | Published: Friday, January 30, 2026
২০ হাজার টাকায় সৌদি থেকে দেশে ফিরবেন প্রবাসীরা

কোলাজ: এভিয়েশন এক্সপ্রেস

প্রবাসীদের জন্য শুধু সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে ফ্লাইট ভাড়া ২০ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। এতে স্বল্প খরচে পরিবার–পরিজনের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন প্রবাসীরা।


শুক্রবার বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এই বিশেষ উদ্যোগের ঘোষণা দেন।


এই সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত সৌদি আরব থেকে বাংলাদেশে আসা এবং ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে এই বিশেষ ভাড়া প্রযোজ্য হবে।


উপদেষ্টা জানান, সৌদি আরব ও বাংলাদেশ জুড়ে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে সরাসরি উপকৃত হবেন প্রবাসী কর্মীরা। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয়ও বাড়বে।


তিনি বলেন, “এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা যেমন সুবিধা পাবেন, তেমনি বিমানও আর্থিকভাবে লাভবান হবে।”


এই উদ্যোগ নেওয়ার জন্য বিমানের ইতিহাসে প্রথমবারের মতো ১০০ কোটি টাকার বেশি লাভ হতে পারে বলে আশা করা হচ্ছে।


হজ মৌসুমে ফেরত আসা একমুখী যাত্রীশূণ্য ফ্লাইটগুলো এই কার্যক্রমে ব্যবহার করা হবে। মদিনা–ঢাকা ও জেদ্দা–ঢাকা রুটে একমুখী ন্যূনতম ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। একই রুটে আসা–যাওয়া মিলিয়ে ভাড়া হবে ৪২ হাজার টাকা।


প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ প্রবাসীবান্ধব সিদ্ধান্ত।


তিনি বলেন, “আগেও প্রবাসীদের সুবিধায় কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে যথাযথ নজরদারির অভাবে সেগুলোর অনেকটাই টেকেনি। তাই এই উদ্যোগের শতভাগ কার্যকরভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।”


তিনি এই উদ্যোগ নেওয়ায় উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন বাস্তবধর্মী সিদ্ধান্ত প্রবাসীদের জীবন সহজ করবে এবং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News