Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

দক্ষিণ কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, প্রায় ৮০ সেনা নিহতের আশঙ্কা

দক্ষিণ কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, প্রায় ৮০ সেনা নিহতের আশঙ্কা

ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে প্রায় ৮০ সেনা নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।


দেশটির সামরিক বাহিনী বার্তা সংস্থা এএফপি কে সোমবার এ তথ্য জানিয়েছে।


সামরিক সূত্রের বরাতে জানা যায়, লকহিড মার্টিন হারকিউলিস সি-১৩০ বিমানটিতে দুটি প্লাটুনের প্রায় ৮০ জন সেনা সদস্য ছিলেন। বিমানটি দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী এলাকা পুয়ের্তো লেগুইজামো থেকে উড্ডয়নের সময় দুর্ঘটনার শিকার হয়।


কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (X) এক বার্তায় জানান, দুর্ঘটনাটি দেশটির অ্যামাজন অঞ্চলের পুয়ের্তো লেগুইজামো প্রদেশে ঘটেছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত করা যায়নি।


স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উঠছে এবং সেনাবাহিনীর সদস্যরা দ্রুত সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন।


এর আগে গত ফেব্রুয়ারির শেষ দিকে বলিভিয়ান বিমান বাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ বিমানও দুর্ঘটনায় পড়েছিল। 


সূত্র: এএফপি/বিবিসি/গার্ডিয়ান

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News