২০২৬ সালের হজযাত্রীদের টিকা গ্রহণের আগে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক
সিনিয়র প্রতিবেদক
| Published: Saturday, January 10, 2026
২০২৬ সালের হজে অংশগ্রহণকারী সব হজযাত্রীকে টিকা গ্রহণের আগে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ জানুয়ারি ২০২৬-এর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত পরীক্ষা সম্পন্ন করতে হবে। এসব পরীক্ষার মধ্যে রয়েছে ইউরিন পরীক্ষা, রক্তে শর্করা পরীক্ষা, বুকের এক্স-রে, ইসিজি, সিরাম ক্রিয়েটিনিন, সিবিসি এবং রক্তের গ্রুপ নির্ধারণ।
প্রয়োজনে হৃদ্রোগ, কিডনি, লিভার বা ফুসফুসজনিত সমস্যার ক্ষেত্রে অতিরিক্ত পরীক্ষা যেমন ইকোকার্ডিওগ্রাফি, আল্ট্রাসনোগ্রাম, এন্ডোস্কপি, সিটি স্ক্যান ও স্পুটাম পরীক্ষাও করাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সব হজযাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ই-হেলথ প্রোফাইলের কপি টিকা কেন্দ্রের মেডিকেল টিমের কাছে জমা দিতে হবে।
স্বাস্থ্য সনদ গ্রহণের পরই টিকা প্রদান করা হবে।
হজ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য হজ কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা:
Urine R/M/E
Random Blood Sugar (RBS)
X-ray Chest (P/A view)
ECG
Serum Creatinine
CBC with ESR
Blood Grouping & Rh Typing
প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পরীক্ষা:
- সন্দেহজনক হৃদপিন্ডের অকৃতকার্যতার জন্য-Echocardiography
- কিডনী জটিলতার ক্ষেত্রে S. Creatinine USG of KUB
- সন্দেহজনক লিভার সিরোসিস রোগের ক্ষেত্রে USG Whole Abdomen, Endoscopy (Upper GIT)
- দীর্ঘস্থয়ী ফুসফুসের রোগের ক্ষেত্রে Sputum for AFB, CT scan of Chest, Serum Bilirubin, SGPT, Albumin–Globulin Ratio