Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

প্রথম মুসলিম নারী বিশ্বপর্যটককে সম্মাননা জানালো ইউ-এস বাংলা এয়ারলাইন্স

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, February 05, 2026
প্রথম মুসলিম নারী বিশ্বপর্যটককে সম্মাননা জানালো ইউ-এস বাংলা এয়ারলাইন্স

ছবি: সংগৃহীত

দেশের জাতীয় পতাকা ১৮৪টি দেশে বহন করার অনন্য কৃতিত্বের অধিকারী নাজমুন নাহারকে ‘ফ্ল্যাগ লরিয়েট অব ন্যাশনাল প্রাইড’ উপাধিতে ভূষিত করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স।


বৃহস্পতিবার ইউএস বাংলা এয়ারলাইন্সের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সনদ তুলে দেওয়া হয়।


এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, নাজমুন নাহার বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে বিশ্বের এত বিস্তৃত অঞ্চলে ভ্রমণ করেন। তার এই উদ্যোগ সাহস, ঐক্য, শান্তি ও পরিবেশগত দায়িত্ববোধের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।


বাংলাদেশের বৃহত্তম বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা জানায় যে যারা দেশের গর্ব, দৃঢ়তা ও বৈশ্বিক দায়িত্ববোধকে প্রতিনিধিত্ব করেন, তাদের সম্মান জানাতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। নাজমুন নাহারের এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরেছে।


ব্যক্তিগত উদ্যোগেও নাগরিকরা কীভাবে দেশের পরিচয় ও মূল্যবোধ বিশ্বব্যাপী তুলে ধরতে পারেন এই স্বীকৃতি তাই বুঝায়। সব মহাদেশের ভিন্ন ভিন্ন দেশে ভ্রমণ করেন নাহার। বিচিত্র সংস্কৃতি ও ভৌগোলিক পরিবেশের মাঝে দাঁড়িয়ে মুক্ত বাতাসে তুলে ধরেন বাংলাদেশের পতাকা।


ইউএস বাংলা কর্তৃপক্ষ আরও জানায়, নাজমুন নাহারের এই অর্জন শুধু ব্যক্তিগত সফলতা নয়। এই সফলতা পুরো দেশবাসীর। তার এই অর্জন অন্যদেরও অনুপ্রেরণা জোগাবে। পরিবেশগত সচেতনতা বজায় রেখে তার এই বিশ্বভ্রমণ বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্য ও শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।


এর আগেও জাতীয় গৌরব বৃদ্ধিতে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেয় ইউএস বাংলা এয়ারলাইন্স। সর্বশেষ তারা এমন এক নারীর অবদানকে স্বীকৃতি জানালেন যিনি বাংলাদেশের পতাকাকে বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তে পৌঁছে দিয়েছেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম এবং ডিজিটাল মার্কেটিং প্রধান মীর তাজমুল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News