Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

যুক্তরাজ্যের ইমিগ্রেশন নীতিতে যুগান্তকারী পদক্ষেপ: চালু হচ্ছে ডিজিটাল ভিসা

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, February 05, 2026
যুক্তরাজ্যের ইমিগ্রেশন নীতিতে যুগান্তকারী পদক্ষেপ:  চালু হচ্ছে ডিজিটাল ভিসা

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ভ্রমণকারীদের জন্য সম্পূর্ণ ডিজিটাল ইমিগ্রেশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটি। আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে নতুন  ইমিগ্রেশন নীতি কার্যকর হবে । এর ফলে পাসপোর্টে লাগানো প্রচলিত ফিজিক্যাল ভিসা স্টিকার (ভিনিয়েট) বাতিল করে ইলেকট্রনিক ভিসা (e Visa) চালু করা হবে।


বুধবার যুক্তরাজ্যের ঢাকাস্থ হাই কমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানায়। নতুন ব্যবস্থার আওতায় যেসব ভিজিটরের যুক্তরাজ্যে প্রবেশের জন্য ভিসা প্রয়োজন, তারা কেবল e Visa পাবেন। এটি যুক্তরাজ্য সরকারের ডিজিটাল ইমিগ্রেশন রেকর্ড ব্যবস্থায় রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে জানিয়েছে ইউকে ভিসাস অ্যান্ড ইমিগ্রেশন (UKVI)।


ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিটরদের www.gov.uk/eVisa  ওয়েবসাইট পরিদর্শনের পরামর্শ দিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন।


এদিকে আন্তর্জাতিক আইন সংস্থা মরগান লুইস প্রকাশিত এক LawFlash–এ জানানো হয়, দীর্ঘদিন ধরে প্রত্যাশিত এই ডিজিটাল ইমিগ্রেশন ব্যবস্থায় রূপান্তর ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে।


২৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া গুরুত্বপূর্ণ পরিবর্তনসমূহ

ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) বাধ্যতামূলক ২৫ ফেব্রুয়ারি থেকে যেসব দেশের নাগরিকদের ভিসা প্রয়োজন নেই, তারা ভিজিটর হিসেবে যুক্তরাজ্যে ভ্রমণের আগে অবশ্যই বৈধ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) নিতে হবে। ETA না থাকলে বিমান সংস্থাগুলো যাত্রীকে বোর্ডিং দিতে পারবে না। এর মাধ্যমে আগের ছাড়ভিত্তিক নীতি বাতিল করা হচ্ছে।


দ্বৈত নাগরিকদের জন্য নির্দেশনা

ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে—এমন দ্বৈত নাগরিকরা ETA–এর জন্য যোগ্য নন। তাদের অবশ্যই ব্রিটিশ পাসপোর্ট বা সার্টিফিকেট অব এন্টাইটেলমেন্ট (CoE) ব্যবহার করে ভ্রমণ করতে হবে। অন্যথায় বোর্ডিং বাতিল বা ভ্রমণে বিলম্ব হতে পারে।


ভিজিটর ভিসা পুরোপুরি eVisa হবে

যেসব দেশের নাগরিকদের ভিসা প্রয়োজন, তাদের আগেই ভিজিটর ভিসা নিতে হবে। ২৫ ফেব্রুয়ারি থেকে এসব ভিসা শুধুমাত্র eVisa হিসেবে ইস্যু করা হবে। সব eVisa ধারককে একটি UKVI অ্যাকাউন্ট খুলতে হবে এবং পাসপোর্টের তথ্য নিয়মিত হালনাগাদ রাখতে হবে।


ডিজিটাল স্ট্যাটাস প্রমাণের বিস্তৃতি

২৫ ফেব্রুয়ারি থেকে যেসব আবেদনকারী ভিসা থেকে অব্যাহতি পাবেন, তারা আর ফিজিক্যাল ভিনিয়েট পাবেন না; বরং ডিজিটাল রেকর্ড অব এক্সেম্পশন দেওয়া হবে। একই সঙ্গে CoE ও হোম অফিসের ট্রাভেল ডকুমেন্টও ডিজিটাল হবে এবং UKVI অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News