Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বাংলাদেশ-ওমান শ্রম অভিবাসন ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে আলোচনা

বাংলাদেশ-ওমান শ্রম অভিবাসন ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে আলোচনা

বাংলাদেশ ও ওমানের মধ্যে শ্রম অভিবাসন, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে দক্ষ ও আধা-দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর ওপর জোর দিয়েছে ঢাকা।

 

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমানের রাষ্ট্রদূত জামিল হাজি ইসমাইল আল বালুশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে এসব বিষয় উঠে আসে।

 

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ওমানের নেতৃত্বের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

 

তিনি ওমান সরকারকে বাংলাদেশি বিপুল প্রবাসী সম্প্রদায়কে আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং অবৈধ অভিবাসনের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন, সরকার দক্ষ ও আধা-দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর ওপর গুরুত্ব দিচ্ছে, যাতে তারা সংশ্লিষ্ট দেশগুলোর পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও আরও কার্যকর অবদান রাখতে পারে।

 

এছাড়া জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন দেওয়ায় ওমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

 

উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি ও ক্রীড়া খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News