Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: শামা ওবায়েদ

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, অনিয়মিত অভিবাসনের সঙ্গে জড়িত মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বাংলাদেশ-লিবিয়া-ইতালি রুটে ভূমধ্যসাগরে বাংলাদেশি অভিবাসীদের সাম্প্রতিক মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত অভিবাসন ও চলাচল বিষয়ক এক বৈঠকে সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।

 

শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত অসাধু চক্রকে আইনের আওতায় আনা হবে বলেও তিনি সতর্ক করেন।

 

বৈঠকে পররাষ্ট্র সচিব, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত, লিবিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং ঢাকায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রধান উপস্থিত ছিলেন।

 

আলোচনায় বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানান, চলতি বছরের জুনে ইউরোপীয় ইউনিয়ন নতুন আশ্রয় ও অভিবাসন নীতিমালা চালু করতে যাচ্ছে, যার ফলে অবৈধ অভিবাসীদের জন্য বৈধতা পাওয়া আরও কঠিন হয়ে পড়বে।

 

বৈঠকে দক্ষতা উন্নয়ন, ভাষা শিক্ষা এবং প্রশিক্ষণের সঙ্গে বিদেশে কর্মসংস্থানের সমন্বয় জোরদারের মাধ্যমে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের পথ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

এ ছাড়া গন্তব্য দেশগুলোর নিয়োগদাতাদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কর্মসংস্থান-নিশ্চিত অভিবাসন কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

 

বৈঠকে অবৈধ অভিবাসন রোধ এবং মানবিক, নিয়মতান্ত্রিক ও অধিকারভিত্তিক অভিবাসন ব্যবস্থা জোরদারে সমন্বিত উদ্যোগ বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সবাই একমত হন।

 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News