কাঠমান্ডুতে টার্কিশ এয়ারলাইন্সের বিমানের টায়ারে আগুন, যাত্রী ও ক্রুরা নিরাপদ
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, May 11, 2026
ছবি: সংগৃহীত
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবতরণের পর টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের টায়ারে আগুন লাগার ঘটনায় ২৭৭ যাত্রী ও ১১ ক্রুকে জরুরিভাবে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনায় কেউ হতাহত হয়নি।
নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএএন) মুখপাত্র জ্ঞানেন্দ্র ভূল রয়টার্সকে জানান, সোমবার ইস্তাম্বুল থেকে আসা এয়ারবাস এ৩৩০ উড়োজাহাজটি কাঠমান্ডুর বিমানবন্দরে অবতরণের পর একটি টায়ারে আগুন ধরে যায়।
এরপর জরুরি বহির্গমন পথ ব্যবহার করে বিমানে থাকা সকল যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনার সময় প্রায় এক ঘণ্টা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়।
সূত্র: রয়টার্স
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.