Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিমান ও পর্যটনে সহযোগিতা জোরদারে বাংলাদেশ–নেপাল আলোচনা

বিমান ও পর্যটনে সহযোগিতা জোরদারে বাংলাদেশ–নেপাল আলোচনা

ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী


রোববার (২৯ মার্চ) সকালে মন্ত্রণালয়ের দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ ও নেপাল-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে বিমান ও পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।


নেপালের রাষ্ট্রদূত বাংলাদেশের কাছে বিশেষভাবে সহায়তা কামনা করেন, বিশেষ করে সৈয়দপুর বিমানবন্দর-কে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগে। তিনি মনে করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে যোগাযোগ ও পর্যটন আরও বৃদ্ধি পাবে।


এছাড়াও ঢাকাকাঠমান্ডু রুটে বিমান ভাড়াকে যাত্রীবান্ধব পর্যায়ে রাখার বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষই ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News