Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ঢাকা থেকে ইউরোপের ৯ শহরে কম ভাড়ায় টিকেট দিচ্ছে ওমান এয়ার

ঢাকা থেকে ইউরোপের ৯ শহরে কম ভাড়ায় টিকেট দিচ্ছে ওমান এয়ার

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর দিয়েছে ওমান এয়ার। সংস্থাটি ঢাকা থেকে ইউরোপ ও এশিয়ার নয়টি গুরুত্বপূর্ণ গন্তব্যে ইকোনমি ক্লাসে বিশেষ ভাড়া চালু করেছে। এ অফারের আওতায় ইস্তাম্বুলে একমুখী ভাড়া শুরু হচ্ছে ৫৯২ মার্কিন ডলার থেকে। অন্যদিকে আমস্টারডামে রিটার্ন টিকিট পাওয়া যাচ্ছে মাত্র ৬৬৯ ডলার থেকে, যা এই তালিকার মধ্যে সবচেয়ে কম রিটার্ন ভাড়া।


ইউরোপের বিভিন্ন গন্তব্যেও আকর্ষণীয় মূল্য নির্ধারণ করেছে এয়ারলাইনটি। লন্ডনে একমুখী ভাড়া ৬১৯ ডলার এবং রিটার্ন ১,০২৮ ডলার। প্যারিসে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে—একমুখী ৫৯৭ ডলার এবং রিটার্ন ৭৮৩ ডলার।


জার্মানির ফ্রাঙ্কফুর্টে একমুখী ভাড়া কিছুটা বেশি, ৬৯৭ ডলার হলেও রিটার্ন ভাড়া ৯০৫ ডলার। একই দেশের মিউনিখে একমুখী ৬১০ ডলার এবং রিটার্ন ৭৭৫ ডলার নির্ধারণ করা হয়েছে। সুইজারল্যান্ডের জুরিখে একমুখী ৬২৬ ডলার এবং রিটার্ন ৮৫৭ ডলার।


ইতালির রোমে একমুখী ভাড়া ৫৯৮ ডলার এবং রিটার্ন ৬৮২ ডলার, যা তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ। মিলানে একমুখী ৬১২ ডলার এবং রিটার্ন ১,০২২ ডলার। রাশিয়ার মস্কোতে একমুখী ৬৪৮ ডলার এবং রিটার্ন ৭৭৯ ডলার নির্ধারণ করা হয়েছে।


তবে সব ভাড়ার সঙ্গে প্রযোজ্য ট্যাক্স ও অতিরিক্ত চার্জ অন্তর্ভুক্ত নয়। নির্দিষ্ট কিছু ফ্লাইট ও নির্দিষ্ট দিনের জন্যই এই অফার প্রযোজ্য। টিকিট বুকিংয়ের আগে যাত্রীদের শর্তাবলি ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।


ওমান এয়ার জানিয়েছে, আসন খালি থাকা সাপেক্ষে এ অফার কার্যকর থাকবে এবং আগ্রহীরা সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News