ঢাকাস্থ শেনজেন মিশনগুলোর সতর্কবার্তা: ভিসা আবেদনে ভুয়া নথি জমা না দেওয়ার আহ্বান
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, March 30, 2026
ছবি: সংগৃহীত
ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর কূটনৈতিক মিশনগুলো ভিসা আবেদনকারীদের প্রতি সতর্কবার্তা জারি করে বলেছে, আবেদনের সময় শুধুমাত্র আসল ও অপরিবর্তিত নথি জমা দিতে হবে। ভুয়া বা পরিবর্তিত নথি জমা দিলে আবেদন প্রত্যাখ্যান করা হবে।
সোমবার ঢাকায় শেনজেনভুক্ত রাষ্ট্রগুলোর মিশনগুলো তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “অনুগ্রহ করে আপনার আবেদনের সাথে শুধুমাত্র মূল এবং অপরিবর্তিত কাগজপত্র জমা দিন। জাল বা কারসাজি করা কাগজপত্র জমা দিলে আপনার আবেদনটি প্রত্যাখান করা হবে।”
শেনজেন এলাকায় মোট ২৯টি ইউরোপীয় দেশ অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে সদস্য দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ সীমান্তে পাসপোর্ট ও সীমান্ত নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে।
বাংলাদেশি নাগরিকদের এসব দেশে ভ্রমণের ক্ষেত্রে স্বল্পমেয়াদি ভিসা — যা সাধারণত শেনজেন ভিসা নামে পরিচিত — নিতে হয়। এই ভিসা নিয়ে পর্যটন, ব্যবসা বা আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করার মতো উদ্দেশ্যে সদস্য দেশগুলোতে ভ্রমণ করা যায়।