Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিমানের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেল থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার

বিমানের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেল থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।


উদ্ধারকৃত সোনার মোট ওজন প্রায় ১৮ কেজি।


শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে দুবাই থেকে বিমানের ফ্লাইটটি ঢাকায় এসেছিল৷ তল্লাশির পর মোট ১৭ কেজি ৯০১ গ্রাম ওজনের ১৫৩ টি বার উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।


বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা ফ্লাইটটিকে অবতরণের পর থেকেই নজরদারিতে রাখেন। পরে এভসেকের সহায়তায় কার্গো কম্পার্টমেন্টে তল্লাশি চালানো হলে টয়লেট প্যানেলের ভেতরে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। 


এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।


উদ্ধারকৃত স্বর্ণ বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News